প্রতিরোধের ভাষা
বেঙ্গালুরুর মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড ফটোগ্রাফিতে সৌম্যদীপ দাশগুপ্তের সঙ্গে আমার শিল্পচর্চা নিয়ে কথোপকথন।
সৌম্যদীপ দাশগুপ্তের সঙ্গে আমার কথোপকথনের জন্য ম্যাপ-এর অনুষ্ঠানসূচিতে আমার শিল্পচর্চার তিনটি কাজের ধারার কথা রয়েছে। এই কাজগুলির প্রেরণা তৌফিক জিয়াদের একটি কবিতা, নরেশ সাক্সেনার চম্বল এক নদী কবিতা এবং হিজরতের আখ্যান।
আমাদের কথোপকথনের নির্ধারিত দিন ছিল ২ মার্চ ২০২৫, স্থান ম্যাপ বেঙ্গালুরু। আলাপের ভাষা ছিল হিন্দি ও বাংলা। নীচের সূত্র থেকে মূল অনুষ্ঠানসূচি ও আমার শিল্পী-পরিচিতি পড়তে পারেন।